Logo

বাউফলে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

profile picture
উপজেলা প্রতিনিধি
বাউফল, পটুয়াখালী
৯ অক্টোবর, ২০২৫, ১৬:০২
বাউফলে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
ছবি: প্রতিনিধি

পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেছেন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পুলিশ জনগণের কল্যাণে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করছে। মাদক, খাসজমি ও অন্যান্য সামাজিক অসঙ্গতির মোকাবিলায় আমরা আইনগতভাবে কাজ করবো। সুন্দর, সুষ্ঠু ও সুশৃঙ্খল প্রশাসন নিশ্চিত করতে সকল প্রচেষ্টা করা হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কাওসার হোসেন, জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আপেল মাহমুদ ফিরোজ ও বাউফল প্রেসক্লাব সভাপতি জলিলুর রহমান।

বিজ্ঞাপন

সভায় মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD