Logo

মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের প্রধান ফটকের তালা ভেঙে চুরি

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
৭ নভেম্বর, ২০২৫, ১৪:০৬
মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের প্রধান ফটকের তালা ভেঙে চুরি
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের প্রধান ফটকের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাতে মৌলভীবাজার কলেজ ষ্টেডিয়ামের (২য় তলায়) অফিসের প্রধান ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বিভিন্ন নথিপত্র রাখা ১টি কম্পিউটার ও ১টি আলমারির তালা ভেঙে ফেলে দুর্বৃত্তরা। তবে কি-কি চুরি হয়েছে তার হিসেব এখনও জানা যায়নি।

জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ জানান, প্রধান ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেছে চোর। তার পরও অফিস কক্ষের তালা ভেঙে ভিতরে প্রবেশ নথি পত্র ও আলমিরার কাগজপত্র তছনছ করে।

বিজ্ঞাপন

তবে কি কি চুরি হয়েছে এটার বিষয়ে আগেই কিছু বলা যাচ্ছে না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, চোরেরা অফিসের ভিতরে থাকা ১টি আলমারির তালা ভেঙে ফেলে জামা থাকা সরকারী মালামাল নিয়েছে। কোন নথিপত্র নিয়েছে কিনা সেটা এখনো জানা যায়নি।

মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, জেলা ক্রীড়া অফিসে চুরির এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলা প্রস্তুতি চলছে।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD