Logo

তালায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

profile picture
উপজেলা প্রতিনিধি
তালা, সাতক্ষীরা
৫ ডিসেম্বর, ২০২৫, ১৮:১৬
তালায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সাতক্ষীরার তালা উপজেলায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (০৫ ডিসেম্বর) জুমার নামাজ শেষে উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া করা হয়।

এদিকে বিকেলে তালা সদর ইউনিয়নের শাহাপুর ঈদগাহ মাঠে মহিলাদের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক আব্দুর আলিম, ইউনিয়ন যুবদলের সভাপতি আহম্মাদ আলী, তালা উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন্নেছা মিনি প্রমুখ। এছাড়া বিএনপি, যুবদল ও মহিলা দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম জানান, “অন্তবর্তীকালীন সরকারের নির্দেশনার আলোকে এবং উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে উপজেলার সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।”

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD