Logo

পঞ্চগড়ে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত ১

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
৯ ডিসেম্বর, ২০২৫, ১৭:১২
পঞ্চগড়ে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত ১
জনবাণী ডেস্ক

পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বিজিবি ব্যাটালিয়নের সামনে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক নারী নিহত হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে জনতার সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এতে দেবীগঞ্জ পারফেক্ট একাডেমির প্রধান শিক্ষিকা রিনা আক্তার (৪৫) নিহত হন। তার স্বামী সাইফুল ইসলাম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ দুর্ঘটনার পর উত্তেজিত জনতা অবৈধ স্পিড ব্রেকার অপসারণসহ নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ করে।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা উত্তেজনা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ঘটনাস্থলে গিয়ে জনতার মাঝে প্রবেশ করে শান্তনা দেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

ঘটনার পর জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছি। পঞ্চগড়বাসী আমাকে যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছে তাতে আমি অভিভূত। আমি আশ্বস্ত করেছি সমস্যার সমাধান হবে। তারা এক সেকেন্ড দেরি না করে সড়ক ছেড়ে দিয়েছে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক আরও বলেন, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী নীলফামারী জেলার হলেও পঞ্চগড়ে অতিরিক্ত দায়িত্বে আছেন। তাকে বিকেলে দেখা করতে ডেকেছি। রাস্তায় পিচ ঢালাইয়ের কাজ চলছে এটি দ্রুত শেষ করার নির্দেশ দেবো। যদি রাস্তায় বিজিবির কোনো স্থাপনা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, প্রয়োজনীয় অংশ সরিয়ে রাস্তাটি প্রশস্ত করা হবে।

তিনি জানান, ইতোমধ্যে সড়কে বালু ফেলে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান চলছে এবং ভবিষ্যতে তা আরও কঠোর করা হবে।

বিজ্ঞাপন

লা প্রশাসক ব্যবহারকারীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, মোটরসাইকেল চালকদের অনুরোধ করবো গতি নিয়ন্ত্রণে রাখবেন। রাস্তার দুপাশের বালু দ্রুত অপসারণ করা হবে। আমাকে একটু সময় দিন, আমি আপনাদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বদ্ধপরিকর।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আশরাফুল ইসলাম জানান ঘটনায় ট্রাকটি জব্দসহ একটি মামলা হয়েছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD