Logo

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় বরিশালে দোয়া মোনাজাত

profile picture
জেলা প্রতিনিধি
বরিশাল
৯ ডিসেম্বর, ২০২৫, ২০:৫১
বেগম জিয়ার রোগমুক্তি কামনায় বরিশালে দোয়া মোনাজাত
ছবি প্রতিনিধি।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশালে প্রচার দলের দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বরিশাল নগরীর পলাশপুর রহমানিয়া দীনিয়া মাদ্রাসা কক্ষে বরিশাল শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের আয়োজনে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আয়োজন করেন বরিশাল শাখার জাতীয়তাবাদী প্রচার দল নেতা মোহাম্মদ আমিনুল ইসলাম শাহীন, ও মনির হোসেন এবং মোহাম্মদ রাসেল হোসেন এর নেতৃত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন, রহমানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মো. ফিরোজী সাহেব।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের মুক্তির প্রতীক। তার সুস্থতা শুধু দলের নয়, গণতন্ত্রকামী সকল মানুষের জন্য আশার আলো। তারা তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং বলেন, তার সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

দোয়া মোনাজাতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD