Logo

ভেড়ামারায় অস্ত্রের মুখে গাড়ি থামিয়ে ডাকাতি

profile picture
উপজেলা প্রতিনিধি
ভেড়ামারা, কুষ্টিয়া
১৪ ডিসেম্বর, ২০২৫, ১৬:৩৫
ভেড়ামারায় অস্ত্রের মুখে গাড়ি থামিয়ে ডাকাতি
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় শনিবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। মনিপার্ক এলাকায় দেশীয় অস্ত্রধারী কয়েকজন ডাকাত গাড়িটির গতিরোধ করে।

বিজ্ঞাপন

প্রাইভেটকারের মালিক শিমুল জানিয়েছেন, ঈশ্বরদী থেকে বাড়ি ফেরার পথে ডাকাতরা গাড়িতে থাকা ৩২ হাজার ৮শ টাকা ছিনিয়ে নেন। চালক হিমেলকে মারধর করা হয়। গাড়িতে থাকা বাপ্পি এই ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেন, যা দ্রুত ভাইরাল হয়।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান বলেন, এখনও থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD