Logo

পঞ্চগড়ে আখ ক্ষেত থেকে গলিত মরদেহ উদ্ধার

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
১৮ ডিসেম্বর, ২০২৫, ১৯:৪৮
পঞ্চগড়ে আখ ক্ষেত থেকে গলিত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে আখ ক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পঞ্চগড় পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নে সাড়ে ৯ মাইল এলাকায় সুমেত আলীর আখ ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশও স্থানীয়রা জানায়, সুমেত আলীর আখ ক্ষেতে আখ কাটার জন্য শ্রমিকরা গেলে মরদেহটি পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল শুরু করেছে। একই সাথে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে পরিচয় শনাক্তের পাশাপাশি বিষয়টি তদন্ত করছে।

বিজ্ঞাপন

এবিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে প্রায় এক মাস আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। যেহেতু মরদেহটি প্রায় অর্ধগলিত তাই হত্যা না অন্যকিছু তা বোঝা যাচ্ছে না। পুলিশের পাশাপাশি সিআইডির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়াও এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD