Logo

চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
কক্সবাজার
২১ ডিসেম্বর, ২০২৫, ১৬:১১
চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহি বাসের ধাক্কায় শফিউল আলম আয়াছ (২৭) নামের মোটর সাইকেলের এক আরোহির মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২১ ডিসেম্বর) দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলহাজারা ইউনিয়নের ছাইরাখালী ছিড়াপাহাড় এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মেহেদী হাসান।

নিহত শফিউল আলম আয়াছ চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ সেলিম উদ্দীনের ছেলে।

আরও পড়ুন: ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যায় আরও ২ জন গ্রেপ্তার

প্রত্যক্ষদর্শীর বরতা দিয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মেহেদী হাসান জানান, চট্টগ্রামগামী দ্রুতগতির হানিফ পরিবহনের যাত্রীবাহি কক্সবাজারগামী মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারায় মোটরসাইকেল আরোহী আয়াছ। মরদেহ উদ্ধার করে থানা পুলিশের মাধ্যমে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যাত্রীবাহী বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। বাসের চালককে শনাক্তের পাশাপাশি আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

জেবি/এসএ
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD