এবার এনসিপি নেতার মাথায় প্রকাশ্যে গুলি

রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে মাথায় গুলি করার ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
আহত ব্যক্তি হলেন এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার। গুলিবিদ্ধ অবস্থায় তাকে আশঙ্কাজনকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে এ গুলির ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানা যায়নি।
এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন তিনি মারা যান।
বিজ্ঞাপন
পরবর্তীতে ওসমান হাদির মরদেহ দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির নিকটে দাফন করা হয়।








