Logo

খালেদা জিয়ার মৃত্যুতে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি
হাকিমপুর, দিনাজপুর
৩১ ডিসেম্বর, ২০২৫, ১৪:১৭
খালেদা জিয়ার মৃত্যুতে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
ছবি: প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত সাধারণ ছুটির কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

একই সঙ্গে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রমও বন্ধ আছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম।

আরও পড়ুন: জয়পুরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ৫

বুধবার (৩১ ডিসেম্বর) হিলি কাস্টমস সুপার এম আর বাঁধন জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে আজ বুধবার ভারতের সঙ্গে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি বন্দর সংশ্লিষ্ট অভ্যন্তরীণ কার্যক্রমও বন্ধ রয়েছে। একদিন বন্ধ থাকার পর আগামীকাল বৃহস্পতিবার থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে বলে তিনি জানান।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

জেবি/এসএ
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD