Logo

জয়পুরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ৫

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি
কালাই, জয়পুরহাট
৩১ ডিসেম্বর, ২০২৫, ১২:২৩
জয়পুরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ৫
প্রতীকী ছবি

জয়পুরহাটের কালাই উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকদ্রব্যসহ পাঁচজন আসামিকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল আট থেকে বেলা দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার শামীম আরার নেতৃত্বে কালাই এর বিভিন্ন এলাকা থেকে আসামিদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আড়াইশ গ্রাম চোলাই মদ ও চার পিছ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) খ সার্কেল টিম জয়পুরহাট।

আটককৃত আসামিরা হলেন- কালাই কলেজ পাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে নাদিম (২০),বাখড়া গ্রামের দোছিম সরকারের ছেলে রবিউল ইসলাম (৪০), নান্দাইল দিঘি গ্রামের সোলায়মানের ছেলে সুজাউল (২৬), পুনট বাসটেন্ড এলাকার হাবিবুর রহমানের ছেলে খাইরুল ইসলাম (২৬) এবং শিবগঞ্জ উপজেলার বুড়িগন্জ গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে শামীম আহমেদ (২৬)।

আরও পড়ুন: অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫ জনকে কারাদণ্ড

পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজন আসামিকে তিন মাস ও দুইজন আসামিকে দুই মাস করে এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড সেইসঙ্গে সকল আসামিকে একশত টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

আটক আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো: সিরাজুল ইসলাম। তিনি জানান মাদক সমাজের জন্য ভয়ঙ্কর প্রভাব ফেলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেবি/এসএ
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD