নাচোলে সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানকে গণসংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নাচোলে জামায়াতের এমপি জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান ভোট পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
নেজামপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে নেজামপুর বাজারে আনুষ্ঠানিক ভাবে ফুলের তোড়া দিয়ে বরণ এবং গণসংবর্ধনা প্রদান করেন, নেজামপুর বাজার ব্যবসায়ী, আলিম মাদ্রাসা, গ্রীনভ্যালী একাডেমী সহ বিভিন্ন সংগঠন ও দলের নেতাকর্মীরা।
পরে বরেন্দা গ্রামের সকল পেশাজীবী মানুষের সাথে সাক্ষাৎ করেন। এবং ঐ গ্রামবাসীর সামাজিক উন্নয়নমূলক কাজের অর্থ উপার্জনের একমাত্র হাতিয়ার সূতিহার দিঘি, গতবছর বহিরাগতরা লীজ পেয়েছেন।
বিজ্ঞাপন
সেই ঝামেলা নিরসনের বিষয়ে আলোচনা করেন এবং গ্রামবাসীকে আশ্বস্ত করে বলেন যে, আপনাদের সামাজের দিঘি আপনাদেরই থাকবে। আমি সেই ব্যাবস্থা করবো ইনশাআল্লাহ। সেখান থেকে হাটবাকইল ইউনিয়ন পরিষদ চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসুচী অনুষ্ঠিত হয়।
পরিচ্ছন্নতা কর্মসুচী শেষ করে মুরগীডাঙ্গা ও বকুলতলা বাজারে গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় গোসাইপুর গ্রামে ইফতার মাহফিল ও সংবর্ধনা দেওয়া হয়। সন্ধ্যার পর দোগাচ্ছী গ্রামে আনুষ্ঠানিক ভাবে আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
ভোট পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংবর্ধনা কালে, আলোচনার মধ্য এমপি মিজানুর রহমান বলেন, আপনারা ভোট দিয়ে আপনাদের কর্তব্য দ্বায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। এখন আমি আপনাদের মাঝে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেসব প্রতিশ্রুতিগুলো যেন অক্ষরে অক্ষরে নিষ্ঠার সাথে পালন করতে পারি, সেজন্য আপনারা আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন ইনশাআল্লাহ।
সংবর্ধনা অনুষ্ঠানে সফরসঙ্গী হিসেবে নাচোল উপজেলা আমীর ইয়াকুব আলী, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, ইউনিয়ন আমীর ওবাইদুল্লাহ সহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন








