সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সয়দাবাদ মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয় উদ্দিন (৪২) নতুন সয়দাবাদ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে বালুবাহী একটি ট্রাক সেতুর পশ্চিম টোলপ্লাজার দিকে যাচ্ছিল।
বিজ্ঞাপন
এ সময় মুলিবাড়ি চেকপোস্ট অতিক্রম করার সময় ট্রাকটি একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক জয় উদ্দিনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করে। পুলিশ ট্রাকটিকে শনাক্ত ও জড়িত চালককে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন ওসি।








