Logo

রাজবাড়ী-২ আসনের এমপি হারুন-অর-রশিদের সঙ্গে মাদরাসা প্রধানদের মতবিনিময়

profile picture
উপজেলা প্রতিনিধি
পাংশা, রাজবাড়ী
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৫৪
রাজবাড়ী-২ আসনের এমপি হারুন-অর-রশিদের সঙ্গে মাদরাসা প্রধানদের মতবিনিময়
ছবি: প্রতিনিধি

রাজবাড়ী-২ আসন-এর নবনির্বাচিত সংসদ সদস্য, তাঁর নির্বাচনী এলাকা পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার মাদরাসা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

বিজ্ঞাপন

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় পাংশা থানা মোড়স্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদরাসা শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং বিদ্যমান সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ বলেন, মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী ও কর্মমুখী করতে হবে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞানেও দক্ষ করে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হোগলাডাঙ্গী কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মীর আব্দুল বাতেন। এছাড়া বক্তব্য দেন পাংশা সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহীম, শাহজুঁই কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা আশয়ারী, কালুখালী উপজেলার রায়নগর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. লুৎফর রহমান, মাজবাড়ী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, বালিয়াকান্দির ঘি-কমলা মহিলা দাখিল মাদরাসার সুপার মারুফ চৌধুরী এবং তেঁতুলিয়া দাখিল মাদরাসার সুপার মো. মুরাদুল ইসলাম।

এ সময় আরও বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান (ভিপি রাজা), উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরীফ-উল ইসলাম মিষ্টি, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল ও মো. রেজাউল করিম রিংকু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. ফজলুল হক টুকু।

বিজ্ঞাপন

মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন জয়কৃষ্ণপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইয়াসির আরাফাত। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD