Logo

লালমনিরহাটে সরকারি কর্মকর্তাদের সঙ্গে তিন এমপির মতবিনিময়

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:১১
লালমনিরহাটে সরকারি কর্মকর্তাদের সঙ্গে তিন এমপির মতবিনিময়
ছবি: প্রতিনিধি

লালমনিরহাট জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন আসাদুল হাবিব দুলু, যিনি লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী।

বিজ্ঞাপন

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রোকন উদ্দিন বাবুল (লালমনিরহাট-২) এবং ব্যারিস্টার হাসান রাজীব প্রধান (লালমনিরহাট-১)। এছাড়া পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

মতবিনিময় সভায় মন্ত্রী বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, জনগণের ভোগান্তি ও হয়রানি কোনোভাবেই সহ্য করা হবে না। বিশেষ করে হাসপাতালগুলোতে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ এবং কৃষকদের সার, বীজ ও প্রণোদনা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বুড়িমারী পর্যন্ত রেল যোগাযোগ আধুনিকায়ন এবং মহাসড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ জোরদার করতে হবে। অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন বন্ধ ও সীমান্ত এলাকায় মাদক পাচার, চাঁদাবাজি এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ারও নির্দেশ দেন মন্ত্রী।

সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান সমস্যা, উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD