Logo

বগুড়ায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় সম্মিলিত সাংবাদিক জোটের তীব্র প্রতিবাদ

profile picture
উপজেলা প্রতিনিধি
শেরপুর, বগুড়া
৪ জানুয়ারি, ২০২৬, ১৮:২৮
বগুড়ায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় সম্মিলিত সাংবাদিক জোটের তীব্র প্রতিবাদ
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের মিথ্যা রাজনৈতিক পরিচয় দিয়ে হত্যাচেষ্টা মামলায় জড়ানোর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বগুড়ার শেরপুরের সম্মিলিত সাংবাদিক জোট।

বিজ্ঞাপন

শনিবার সন্ধ্যা ৬টায় শহরের একটি রেস্তোরাঁয় সংগঠনটির এক সভার শেষে এ প্রতিবাদ জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাংবাদিক জোটের সমন্বয়ক রঞ্জন কুমার দে।

এসময় বক্তারা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করা সাংবাদিকদের বিরুদ্ধে এই ধরনের মামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ।

বিজ্ঞাপন

২০২৪ সালের ৪ আগস্ট বগুড়া শহরে ছাত্র জনতার উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বগুড়া সদর থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় (মামলা নং–৮২) তিনজন পেশাদার সাংবাদিককে আসামি করা হয়েছে। তারা হলেন— দৈনিক চাঁদনী বাজার-এর শেরপুর প্রতিনিধি শুভ কুন্ডু, দৈনিক প্রথম আলো-এর শেরপুর প্রতিনিধি সঞ্জীব কুমার ওরফে সবুজ চৌধুরী এবং দৈনিক প্রভাতের আলো পত্রিকার কাহালু প্রতিনিধি সাজ্জাদ হোসেন পল্লব। আসামিদের মধ্যে দুইজন শেরপুর উপজেলায় কর্মরত।

বিবৃতিতে উল্লেখ করা হয়, মামলার এজাহারে সাংবাদিকদের প্রকৃত পেশাগত পরিচয় গোপন করে মিথ্যা রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়েছে। কোনো যাচাই-বাছাই ছাড়াই দায়ের করা এই মামলা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের জন্য হুমকি স্বরূপ।

সভা থেকে অবিলম্বে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দিপক কুমার সরকার, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি সারোয়ার জাহান, শেরপুর থানা প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম, আনন্দ টিভির জেলা প্রতিনিধি বাধনকৃষ্ণ কর্মকার, উত্তরাঞ্চল বার্তার প্রকাশক উৎপল মালাকার, আমাদের সময়-এর প্রতিনিধি শফিকুল ইসলাম, দিনকাল-এর প্রতিনিধি শফিকুল ইসলাম শাওন, দেশ রূপান্তর-এর জাহিদ হাসান, আমার সংবাদ-এর লিমন হাসান, ডেইলি অবজারভার-এর সৌরভ অধিকারী, দৈনিক জনবানী ও দৈনিক চাঁদনী বাজার-এর এনামুল হক, দৈনিক গণমুক্তির শেরপুর প্রতিনিধি নজরুল ইসলাম জ্যাকি, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি এসআই বাবলু, খোলা কাগজের প্রতিনিধি বাদশা আলম, দেশের কণ্ঠ-এর রুহুল আমিনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD