Logo

ডা. না হয়েও পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ

profile picture
জেলা প্রতিনিধি
ফেনী
৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৩
ডা. না হয়েও পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ
ছবি: সংগৃহীত

ফেনী-৩ আসনে ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অভিযোগ, তিনি নির্বাচনী প্রচারণায় নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করেছেন, যদিও তার নির্বাচনী হলফনামায় এই পদবি উল্লেখ নেই।

বিজ্ঞাপন

শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপালনকারী যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) সাজ্জাতুন নেছা নোটিশ প্রদান করেন।

নোটিশে বলা হয়েছে, পোস্টার, ব্যানার, লিফলেট ও ফেস্টুনে মোহাম্মদ ফখরুদ্দিন নামের আগে ‘ডা.’ পদবি ব্যবহার করা হয়েছে। কিন্তু তার হলফনামায় কোনো ডিগ্রি উল্লেখ নেই।

বিজ্ঞাপন

এটি নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। এছাড়া এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী না হলেও ডাক্তার পদবি ব্যবহার করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৭ (৩) (খ) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

নোটিশে প্রার্থীকে ৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD