Logo

বয়স্ক ভোটারের পা ধরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন যুবদল নেতা

profile picture
জেলা প্রতিনিধি
জামালপুর
৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:২৪
বয়স্ক ভোটারের পা ধরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন যুবদল নেতা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার উত্তাপে যখন সারাদেশ মুখর, তখন জামালপুর-২ (ইসলামপুর) আসনে একটি ব্যতিক্রমী দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বিজ্ঞাপন

জামালপুর-২ আসনের বিএনপির প্রার্থী সুলতান মাহমুদ বাবুর পক্ষে ভোট চাইতে গিয়ে যুবদল নেতা আব্দুল কুদ্দুস খাঁন একজন বয়স্ক ব্যক্তির পা ধরে ক্ষমা চেয়ে ভোট প্রার্থনা করেছেন।

ভিডিওতে দেখা যায়, আব্দুল কুদ্দুস খাঁন ‘জেঠা’ সম্বোধন করে নতজানু হয়ে ভোটারের কাছে অতীতের কোনো ভুলত্রুটি জন্য ক্ষমা চাচ্ছেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে সারাদিন চরপুটিমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবুর পক্ষে গণসংযোগে অংশ নেন আব্দুল কুদ্দুস খাঁন। তার এই মানবিক ও বিনম্র আচরণ এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

স্থানীয় একজন ভোটার বলেন, আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে আমাদের সুখ-দুঃখে পাশে থাকেন। তিনি কখনো ক্ষমতার দাপট দেখাননি বা অহংকার করেননি। সাধারণ মানুষের কাতারেই দাঁড়িয়ে রাজনীতি করা তার পরিচিতি।

বিজ্ঞাপন

গণসংযোগকালে আব্দুল কুদ্দুস খাঁন বলেন, আমি কোনো নেতা নই, আমি আপনাদের একজন সেবক। ধানের শীষ মানেই গণমানুষের অধিকার, ন্যায্যতা আর ভোটের মর্যাদা। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।

এই অভিনব ভোট প্রার্থনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং চরপুটিমারী ইউনিয়নে ধানের শীষের পক্ষে ইতিবাচক সাড়া ফেলেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD