Logo

পাবনায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৩২
পাবনায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০
ছবি: সংগৃহীত

পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ) সকাল সোয়া ৭টার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা হয়।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান বলেন, ‘তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের নাম–পরিচয় জানা যায়নি। তবে নিহত দুজনের মধ্যে একজন শাহজাদপুর ট্রাভেলসর চালক এবং অপরজন মাছরাঙা পরিবহনের হেলপার। গুরুতর আহত ৮ থেকে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD