অর্ধকোটি টাকাসহ আটক জেলা জামায়াতের আমির হাসপাতালে

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্রায় অর্ধকোটি টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছানোর পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করেন।
বিজ্ঞাপন
জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, তার কাছ থেকে আনুমানিক ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক
দুপুর ১টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
বিজ্ঞাপন
উদ্ধার হওয়া টাকার উৎস ও সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।








