দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে গিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনা ঘটে সোমবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার মেঘার পটল গ্রামে।
বিজ্ঞাপন
ভুক্তভোগীর স্বামী অভিযোগ করে টাঙ্গাইল যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে চারজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন শহিদুল, সোহেল, এনামুল ও আল আমিন।
আরও পড়ুন: মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক
অভিযোগ সূত্রে জানা যায়, মেঘারপটল গ্রামের নাজমুলের বাড়িতে চারজন ব্যক্তি ভোট চাইতে যান। বাড়িতে কেউ না থাকায় গৃহবধূ তাদের চলে যেতে বলেন। পরে তারা ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিতে চাপ দিতে শুরু করে। গৃহবধূ এবং তার পরিবার ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেবেন জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগে বলা হয়, শহিদুল হঠাৎ গৃহবধূকে জড়িয়ে ধরে স্পর্শকাতর স্থান স্পর্শ করে, অন্যরা কাপড় খুলে ফেলার চেষ্টা করে এবং দলবদ্ধভাবে ধর্ষণের চেষ্টা চালায়।
বিজ্ঞাপন
ঘটনার সময় গৃহবধূ চিৎকার করলে আশেপাশের লোকজন চলে আসে, তখন অভিযুক্তরা পালিয়ে যায়। এ সময় তারা হুমকি দেন, কেউ এ বিষয়ে জানালে গৃহবধূকে শাস্তি দেওয়ার চেষ্টা করা হবে।
এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন অভিযোগটি মিথ্যা ও বানোয়াট হিসেবে অস্বীকার করেছেন।
বিজ্ঞাপন
মামলার তদন্ত কর্মকর্তা ভূঞাপুর থানার এসআই মেরাজুল ইসলাম রুবেল জানিয়েছেন, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।








