খুলনায় ছয় আসনে প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য খুলনা বিভাগের ছয়টি আসনে সকল প্রস্তুতি শেষ হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ ফেব্রয়ারি) সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত ভোটগ্রহণ চলবে। গত মঙ্গলবার শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। নির্বাচনি সরঞ্জাম ইতোমধ্যে আসনগুলোতে পৌঁছেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।
নির্বাচনে খুলনার ছয়টি আসনে মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি আসনে প্রার্থীদের সংখ্যা ও প্রধান প্রতীকগুলো নিম্নরূপ:
খুলনা-১: ১২ প্রার্থী (বড় দলসমূহের মধ্যে বিএনপি, জামায়াত, জোট জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি ও ইসলামী আন্দোলন), খুলনা-২: ৩ প্রার্থী, খুলনা-৩: ১০ প্রার্থী, খুলনা-৪: ৪ প্রার্থী, খুলনা-৫: ৪ প্রার্থী, খুলনা-৬: ৫ প্রার্থী।
বিজ্ঞাপন
ভোট কেন্দ্রের সংখ্যা ৮৪০টি, ভোটকক্ষ ৪,২৫৭টি। মোট ভোটার ২১,০১,৩৩৫ জন, যার মধ্যে পুরুষ ১০,৪৬,৪৩২ জন, নারী ১০,৫৪,৮৭৪ জন এবং ১৫ জন হিজড়া ভোটার।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফয়সল কাদের জানান, নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার জানান, সিসিটিভি এবং বডি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। খুলনা-১, ২, ৪, ৫, ৬ আসনের ফলাফল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এবং খুলনা-৩ আসনের ফলাফল বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে ঘোষণা করা হবে।
বিজ্ঞাপন
নির্বাচন উপলক্ষে মঙ্গলবার মধ্যরাত থেকে মোটরসাইকেল এবং বুধবার মধ্যরাত থেকে অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে।








