Logo

মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:০৬
মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক
ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় নগদ ২ লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়রা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে বাজারের ব্যাগে থাকা টাকাসহ তাকে আটক করা হয়।

আটক মাওলানা হাবীবুর রহমান হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে ব্যক্তিগত গাড়িতে চড়ে উপজেলার ধামগড় থেকে ছালিয়াকান্দি এলাকায় আসেন হেলালী। তার গতিবিধি সন্দেহ হলে তার গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ির পেছনে থাকা একটি বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগে উপরে পাতলা কম্বল দিয়ে ঢেকে রাখা ১ হাজার টাকা নোটের দুইটি বান্ডিল পাওয়া যায়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে ঘটনাস্থলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ফোর্সের সঙ্গে উপস্থিত হন। ইউএনও আব্দুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে, “খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। টাকা বিলি করার সময় হাতেনাতে ধরা পড়েনি, তাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।”

বিজ্ঞাপন

কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, আমি এখনই এ খবর শুনেছি। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাতে পারব।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD