Logo

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, বিএনপি প্রার্থীকে শোকজ

profile picture
জেলা প্রতিনিধি
গাইবান্ধা
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:১১
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, বিএনপি প্রার্থীকে শোকজ
ছবি: সংগৃহীত

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এ নোটিশ জারি করেন।

বিজ্ঞাপন

বুধবার সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয় থেকে কমিটির চেয়ারম্যান তানজির হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়।

নোটিশে উল্লেখ করা হয়, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের অভিযোগের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার রাত ৮টার দিকে ৬ নম্বর ঘুরিদহ ইউনিয়নে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দেন।

বিজ্ঞাপন

পরে তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান। যোগদান অনুষ্ঠানের ভিডিও সরাসরি ফেসবুকে প্রচার করে প্রচারণা চালানো হয় বলেও অভিযোগে বলা হয়েছে।

এ ঘটনায় বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে ফারুক আলম সরকারকে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।

বিষয়টি জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান তানজির হোসেন বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে বিএনপি প্রার্থীকে শোকজ করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD