Logo

‘ধর ধর’ বলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

profile picture
উপজেলা প্রতিনিধি
হাতিয়া, নোয়াখালী
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০২
‘ধর ধর’ বলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চানন্দী ইউনিয়নের শিউলি একরাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহত জসিম উদ্দিন (৪৫) চানন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা এবং ওই ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র—ছুরি ও চাপাতি—নিয়ে জসিমের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ‘ধর ধর’ বলে চিৎকার করতে করতে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। আশপাশে লোকজন থাকলেও আতঙ্কে কেউ এগিয়ে আসেননি।

বিজ্ঞাপন

পরে টহলরত নৌবাহিনীর সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জসিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসডি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD