Logo

জীবনে প্রথমবার ভোট দিয়ে যা বললেন আমির হামজা

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:০৯
জীবনে প্রথমবার ভোট দিয়ে যা বললেন আমির হামজা
ফাইল ছবি।

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতের সংসদ প্রার্থী মুফতি আমির হামজা জীবনে প্রথমবার ভোট দিয়ে ‘ঈদের মতো আনন্দ’ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার সকালে শহরের কুষ্টিয়া ইসলামিয়া কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বিজ্ঞাপন

ভোট দিয়ে বেরিয়ে আমির হামজা বলেন, “ঈদের আনন্দ নিয়ে নির্বাচন হবে, ইনশাআল্লাহ। সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, সেই প্রত্যাশা করছি। জনগণের রায় আমরা মেনে নেব।

তিনি জানান, সদর আসনে মোট ১৪২টি ভোটকেন্দ্রে তাদের এজেন্ট রয়েছে এবং তিনি সব কেন্দ্রে যাওয়ার চেষ্টা করবেন। তিনি উল্লেখ করেন, এখন পর্যন্ত নির্বাচন সংঘাতমুক্ত ও প্রশাসন নিরপেক্ষ রয়েছে। তবে রাতে কিছু বিচ্ছিন্ন ঘটনার আশঙ্কা থাকায় সেগুলোর পুনরাবৃত্তি না হওয়ার অনুরোধ জানান।

বিজ্ঞাপন

প্রার্থী আরও বলেন, দেশের বিভিন্ন জেলায় জামায়াত প্রার্থীদের বিরুদ্ধে টাকা ও লিফলেট বিতরণের অভিযোগ এসেছে, তবে তিনি এটি বিশ্বাস করেন না এবং বলেন, এগুলো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। কোনো দলের পক্ষ থেকেই যেন টাকা ছড়ানো না হয়, সেটিই আমরা চাই।

এদিকে, বিএনপির সংসদ প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের কমলাপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদর আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৬ জন।

বিজ্ঞাপন

কুষ্টিয়ায় মোট ভোটার সংখ্যা ৪,৪০,৮৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,১৭,২৬৯ জন, নারী ভোটার ২,২৩,৫৬৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।

সকাল থেকে নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে। সকাল ১০টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সরেজমিনে কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ও প্রবীণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD