Logo

সপরিবারের ভোট দিলেন দাঁড়িপালার প্রার্থী শামীম সাঈদী

profile picture
জেলা প্রতিনিধি
পিরোজপুর
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৩
সপরিবারের ভোট দিলেন দাঁড়িপালার প্রার্থী শামীম সাঈদী
ছবি: সংগৃহীত

পিরোজপুর-২ আসনের দাঁড়িপালার প্রার্থী শামীম সাঈদী আজ ভান্ডারিয়া বন্দর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ও পরিবারের অন্যান্য ভোটার।

বিজ্ঞাপন

ভোট প্রদান শেষে তিনি বিজয় চিহ্ন প্রদর্শন করে উপস্থিত নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি সকল ভোটারের প্রতি আহ্বান জানান, যাতে গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেন।

শামীম সাঈদী ভোট প্রদানকালে বলেন, আজকের ভোট আমাদের এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে, যা খুবই আনন্দদায়ক।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, ভোটের দিন সকল ভোটার যেন সচেতনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং নির্বাচনী প্রক্রিয়াকে সুষ্ঠু রাখার জন্য নিজ নিজ দায়িত্ব পালন করেন।

ভান্ডারিয়া বন্দর কেন্দ্রে ভোটগ্রহণকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। কেন্দ্রে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে, যেখানে সকলে শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।

বিজ্ঞাপন

পিরোজপুর-২ আসনের ভোটারদের অংশগ্রহণ নির্বাচনের সফলতা ও গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD