Logo

বিএনপি ও জামায়াতের চার নেতা-কর্মীকে দুই বছরের কারাদণ্ড

profile picture
উপজেলা প্রতিনিধি
কাপাসিয়া, গাজীপুর
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:০৯
বিএনপি ও জামায়াতের চার নেতা-কর্মীকে দুই বছরের কারাদণ্ড
ছবি: প্রতিনিধি

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের চাঁদপুর ইউনিয়নের ভাওয়াল চাঁদপুর কেন্দ্র সংলগ্ন এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর চার নেতা-কর্মীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল প্রায় ৩টা ১০ মিনিটে কেন্দ্রের আশপাশে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি দ্রুত বাড়তে থাকায় সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে চাঁদপুর বাজার এলাকা থেকে চারজনকে আটক করে।

আটককৃতদের আদালতে হাজির করলে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রত্যেককে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্তরা হলেন—ইলিয়াস (পিতা: ইসমাইল), বিএনপির কর্মী; তারেক (পিতা: সুলায়মান), চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি; মেজবাহ (পিতা: আব্দুল মমিন), বহিরাগত জামায়াত কর্মী; এবং ইফতেখার (পিতা: মাওলানা সোলায়মান), জামায়াতের যুব নেতা।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD