Logo

জয়ের পর বিএনপি প্রার্থীকে মিষ্টি মুখ করালেন আমির হামজা

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৪
জয়ের পর বিএনপি প্রার্থীকে মিষ্টি মুখ করালেন আমির হামজা
ছবি প্রতিনিধি।

সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের পর কুষ্টিয়ায় দেখা গেছে এক বিরল রাজনৈতিক সৌহার্দ্যের দৃশ্য। কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী আমির হামজা বিজয় লাভের পর শুক্রবার সন্ধ্যায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ইঞ্জিনিয়ার জাকির হোসেন-এর জন্য মিষ্টি নিয়ে জেলা বিএনপি কার্যালয়ে শুভেচ্ছা জানাতে যান।

বিজ্ঞাপন

এ সময় দুই নেতার মধ্যে আন্তরিক শুভেচ্ছা বিনিময় হয়। তারা কুষ্টিয়ার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আমির হামজা বলেন, আমি এমপি হয়েছি, কিন্তু সরকার গঠন করছেন আপনারা। সরকারের সহায়তায় এলাকার উন্নয়ন সম্ভব। তাই কুষ্টিয়ার স্বার্থে সবার সহযোগিতা কামনা করছি।

বিজ্ঞাপন

জবাবে ইঞ্জিনিয়ার জাকির হোসেন বলেন, জনগণ আপনাকে নির্বাচিত করেছেন। কুষ্টিয়ার উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করতে চাই। রাজনৈতিক মতপার্থক্য ভুলে আধুনিক কুষ্টিয়া গড়ে তুলতে পারব—ইনশাআল্লাহ।

স্থানীয় রাজনৈতিক মহলে ঘটনাটি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির এক উজ্জ্বল উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD