Logo

রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা

profile picture
জেলা প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:২৪
রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির একটি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত কার্যালয়টি লক্ষ্য করে হামলা চালানো হয়।

বিজ্ঞাপন

৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল জানান, ভোররাতে দুর্বৃত্তরা কার্যালয়ের জানালার কাচ ভেঙে ভেতরে পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে কার্যালয়ের আসবাবপত্রসহ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, দলের চেয়ারম্যান তারেক রহমান এবং নবনির্বাচিত এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুসহ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি পুড়ে যায়। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু বলেন, গভীর রাতে কার্যালয়ে হামলা চালিয়ে দলকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়েছে। নবনির্বাচিত এমপি দিপু ভুঁইয়ার বিজয় যারা মেনে নিতে পারেনি, তাদের কেউ এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান এবং উসকানিতে পা না দেওয়ার পরামর্শ দেন।

বিজ্ঞাপন

ঘটনাস্থলের পাশের একটি উন্নয়ন প্রকল্পের প্রহরী মোহাম্মদ খলিল জানান, ফজরের নামাজের আগে অজ্ঞাত এক ব্যক্তি বাইরে বের হলে তাকে মারধরের হুমকি দেন। কিছুক্ষণ পর তিনি আগুন জ্বলতে দেখতে পান।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাবজেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD