Logo

বগুড়ায় ছুরিকাঘাতে ছাত্রদল নেতা ফাহিমকে হত্যা

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:০১
বগুড়ায় ছুরিকাঘাতে ছাত্রদল নেতা ফাহিমকে হত্যা
ছবি: সংগৃহীত

বগুড়া শহরের মাটিডালী এলাকায় পূর্বশত্রুতার জেরে মো. ফাহিম হাসান (১৯) নামে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মাটিডালী উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ফাহিম বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য ছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় একটি ঢালাই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তার বাড়ি মাটিডালী দক্ষিণ নওদাপাড়া এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মস্থলে যাওয়ার পথে ফাহিমের ওপর হামলা চালানো হয়। তনয় নামে এক যুবক তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

আহত অবস্থায় তাকে প্রথমে টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুপুর পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামলায় সাব্বির শেখ নামে আরও এক যুবক আহত হয়েছেন।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে।

পরিবারের দাবি, ফাহিমের বোনকে বিয়ে করতে চেয়ে ব্যর্থ হওয়ায় ক্ষোভ থেকে তনয় এ হামলা চালায়। এ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। নিহতের স্বজনদের ভাষ্য, ব্যক্তিগত শত্রুতার পাশাপাশি রাজনৈতিক বিরোধও ঘটনার পেছনে ভূমিকা রেখেছে।

বিজ্ঞাপন

ফাহিমের বোনের স্বামী সেতু মিয়া জানান, এর আগেও তনয় তাকে ছুরিকাঘাত করেছিলেন।

বগুড়া সদর থানার তদন্ত কর্মকর্তা মাহফুজ আলম জানান, অভিযুক্ত তনয় ঘটনার পর থেকেই পলাতক। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD