জনগনের শান্তির পক্ষে কাজ করব: ফজলুল হক মিলন

জনগনের সার্বিক কল্যানে আমরা রাজনীতি করি। বিগত দিনের কোন ঘটনা আমি উল্লেখ করতে চাই না। আপনারা জানেন বিদ্যুৎ উন্নয়নের নামে বিগত দিনে কি পরিমান টাকা পয়সা লুটপাট হয়েছে। সেই তুলনায় বিদ্যুৎ এর কোন উন্নয়ন হয় নাই। এজন্যই লোড সেডিং বেড়েছে। লোড সেডিং বন্ধ করার জন্য একটি জাতীয় পরিকল্পনা প্রয়োজন। আমাদের সরকার গঠন হলে বাজেট এনে পরিকল্পনা করে পূবাইল কালীগঞ্জের লোড সেডিং কমানোর চেষ্ঠা করব
বিজ্ঞাপন
শনিবার (১৪ ফেব্রুয়ারি ) গাজীপুরের কালীগঞ্জ-৫ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ফজলুল হক মিলন তার নিজ বাস ভবনে পূবাইল সাংবাদিক ক্লাবের সদস্যদের সাথে মত বিনিময় করার সময় এসব কথা বলেন।
ফজলুল হক মিলন বলেন, বিগত দিনের অবহেলিত পূবাইল বাসী সহ আমার নিবাচর্নী এলাকায় সমহারে গুরুত্ব দিয়ে জনগনের শান্তির পক্ষে কাজ করব। আজকের এ বিজয় আমার একার নয় এটা আমার নির্বাচনী এলাকার সকলের বিজয়। আপনারা বিশ্বাস রেখেছেন আস্থা রেখেছেন আর সেই আস্থার মর্যাদা রাখাই হবে আমার প্রথম ও প্রধান দায়িত্ব।এ সময় পূবাইল সাংবাদিক ক্লাবের, সভাপতি রবিউল আলম, সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল ভুঁইয়া,দেশ বর্তমান পত্রিকার পূবাইল প্রতিনিধি লিটন মিয়া ,ঢাকা টাইমস এর টঙ্গী-পূবাইল প্রতিনিধি রাজীব হোসেন,আসিব রায়হান , জাহিদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।








