Logo

সফিকুর রহমান কিরণকে মন্ত্রী সভায় চায় শরীয়তপুর জেলাবাসী

profile picture
জেলা প্রতিনিধি
শরীয়তপুর
১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:২৩
সফিকুর রহমান কিরণকে মন্ত্রী সভায় চায় শরীয়তপুর জেলাবাসী
জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ সফিকুর রহমান কিরণ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত শরীয়তপুর জেলার সব ক’টি আসনে বিপুল বিজয় পেয়েছে বিএনপির প্রার্থীরা। জেলার সব ক’টি আসনে এই প্রথম বিএনপির প্রার্থীদের বিজয় এসেছে।

বিজ্ঞাপন

জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ সফিকুর রহমান কিরণ শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে জেলার মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যাবধানে বিজয় অর্জন করেছেন।

জেলা রির্টানিং অফিসারের কার্যালয় সুত্রে জানাগেছে, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে মোট ভোটার রয়েছে ৪ লক্ষ ১৫ হাজার ১৩৪ জন। এ আসেন ২ লক্ষ ১৬ হাজার ৯৬৪ জন ভোটার ভোট প্রদান করেছেন। প্রদত্ত ভোটের মধ্যে সফিকুর রহমান কিরণ ধানের শীষ প্রতিকে পেয়েছেন ১ লক্ষ ২৯ হাজার ৮১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি বাংলাদেশ জামায়েত ইসলামীর প্রার্থী মাহমুদ হোসেন পেয়েছেন ৭০ হাজার ৮৯২ ভোট। ৫৮ হাজার ৯২২ ভোট বেশী পেয়ে সফিকুর রহমান কিরণ এ আসনে বিজয় অর্জন করেছেন।

বিজয়ের পর সফিকুর রহমান বলেন, নড়িয়া ও সখিপুরের প্রতিটি মানুষ দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে তার কাছে সমানভাবে প্রিয় ও গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, “আপনাদের সম্মান, নিরাপত্তা ও মর্যাদা আমার নিজের সম্মান, নিরাপত্তা ও মর্যাদার অংশ।”

বিজ্ঞাপন

নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, তার লক্ষ্য একটি নিরাপদ, শান্তিপূর্ণ, সম্মানজনক, ঐক্যবদ্ধ ও উন্নত নড়িয়া-সখিপুর গড়ে তোলা। জনগণের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে আশ্বস্ত করেন তিনি। তার পরিবার জনগণের আস্থা ও ভালোবাসায় সিক্ত ও অভিভূত।

বিজয়ের পরথেকে বাসভবনে বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ শুভেচ্ছা জানাতে ভিড় করছেন। এ সময় তিনি প্রতিপক্ষের প্রতি কোনো রাগ বা ক্ষোভ না দেখিয়ে সবাইকে সঙ্গে নিয়ে শরীয়তপুর জেলাকে স্থায়ী শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে নেয়র প্রত্যয় ব্যক্ত করছেন।

এদিক, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকে পোষ্ট দিয়ে সফিকুর রহমান কিরণকে মন্ত্রী পরিষদের সদস্য করতে দাবী তুলেছেন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

সখিপুর থানা যুবদলের সভাপতি সাবেক ভেদরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ মাসুম বালা বলেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত একটি জেলা।

এ বছর আমরা এ জেলার সব ক’টি আসনে বিজয় আর্জন করেছি। শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি হিসেবে এ অর্জনের কৃতিত্ব অবশ্যই সফিকুর রহমান কিরণ কে দিতে হবে। তার প্রচেষ্টায় ধীরেধীরে আওয়ামী লীগের এ দুর্গ বিএনপির ঘাটিতে পরিনত হতে যাচ্ছে। বিএনপির এ অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে এ জেলায় অবশ্যই একজনকে মন্ত্রী দিতে হবে। যাতে আমাদের এ অর্জন স্থায়ী রুপ পায়। আর সফিকুর রহমান কিরণ কে আমরা মন্ত্রী হিসেবে চাই।

নড়িয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল আহম্মেদ বলেন, আওয়ামী লীগের এ দুর্গে তিলেতিলে বিএনপির এ ভীত গড়ে তুলেছেন নবনির্বাচিত এমপি সফিকুর রহমান কিরণ। ফরিদপুর অঞ্চলে সবচেয়ে বেশী ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেছেন তিনি। তিন যুগেরও বেশী সময় ধরে ফরিদপুর অঞ্চলের বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন এই নেতা। আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের দিন গুলোতে নেতাকর্মীদের পাশে থেকে বটবৃক্ষ হয়ে ছায়া দিয়েছেন তিনি। তাই এ অঞ্চলের মানুষের দাবী হলো ”মন্ত্রী পরিষদের তাকে আমরা দেখতে চাই।”

বিজ্ঞাপন

বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারকদের প্রতি নবনির্বাচিত সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ কে মন্ত্রী পরিষদের সম্পৃক করার দাবী তুলেছেন শরীয়তপুরের সুশীল সমাজও। বৃহত্তর ফরিদপুর অঞ্চলে বিএনপিকে শক্ত ভীতের উপর দাড় করতে সফিকুর রহমানকে কিরণ মন্ত্রী হিসেবে চায় এ অঞ্চলের মানুষ।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD