Logo

আরাকান আর্মির হাতে জিম্মি অন্তত ৭০ জেলে আজ ফেরত আসছে

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৫৩
আরাকান আর্মির হাতে জিম্মি অন্তত ৭০ জেলে আজ ফেরত আসছে
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর এলাকা থেকে বিভিন্ন সময়ে ধরে নেওয়া জেলেদের মধ্যে অন্তত ৭০ জনকে আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) ফেরত দেওয়ার কথা জানিয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

বিজ্ঞাপন

জেলেদের ফিরিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি প্রতিনিধিদল সোমবার দুপুরে টেকনাফের জালিয়াপাড়া ঘাট থেকে নাফনদীর শূন্যরেখার উদ্দেশে রওনা দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্ণেল মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া জেলেদের মধ্যে অন্তত ৭০ জনকে ফেরত দিতে সম্মত হয়েছে আরাকান আর্মি। নাফনদীর শূন্যরেখায় আনুষ্ঠানিকভাবে এসব জেলেকে হস্তান্তর করা হবে। জেলেদের দেশে ফিরিয়ে আনার পর বিস্তারিত তথ্য জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা গেছে, এর আগে বিভিন্ন সময়ে নাফনদী ও বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া প্রায় ২০০ জেলে এখনও আরাকান আর্মির হাতে জিম্মি রয়েছেন। তাঁদের মধ্যে কিছু রোহিঙ্গা থাকলেও অধিকাংশই বাংলাদেশের নাগরিক।

এদিকে জেলেদের নিরাপদে ফেরত পাওয়ার খবরে টেকনাফ উপকূলজুড়ে স্বজনদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD