Logo

বিয়ের সাজে নয়, কাফনের কাপড়ে প্রবাসীর শেষ বিদায়

profile picture
উপজেলা প্রতিনিধি
কুলাউড়া, মৌলভীবাজার
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৫৭
বিয়ের সাজে নয়, কাফনের কাপড়ে প্রবাসীর শেষ বিদায়
ছবি প্রতিনিধি।

কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন গ্রামে আনন্দঘন একটি দিন রূপ নিল গভীর বেদনায়। গ্রামের বাসিন্দা ও ওমান প্রবাসী মো. উস্তার মিয়া দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফেরেন। পরিবারের সঙ্গে নতুন করে জীবন শুরু করার স্বপ্ন নিয়ে আজই ছিল তার বিয়ের দিন।

বিজ্ঞাপন

আত্মীয়-স্বজন ও এলাকাবাসী যখন বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত, ঠিক তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। গতরাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে হঠাৎ স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

যে মানুষটির আজ বিয়ের সাজে ঘরে তোলার কথা ছিল, তিনি চলে গেলেন না ফেরার দেশে। আনন্দের প্রস্তুতি মুহূর্তেই শোকে পরিণত হয়। পুরো গ্রামে নেমে আসে স্তব্ধতা।

বিজ্ঞাপন

সকাল ১১টায় পারিবারিক গোরস্থানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও স্থানীয়রা অংশ নেন। সবার চোখে ছিল অশ্রু ও অবিশ্বাসের ছাপ।

এই মর্মান্তিক ঘটনা আবারও স্মরণ করিয়ে দিল—জীবন কত অনিশ্চিত; স্বপ্ন আর প্রস্তুতির মাঝেও লুকিয়ে থাকতে পারে অপ্রত্যাশিত বিদায়।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD