Logo

বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে রণক্ষেত্র মাগুরা, ভাঙচুর-লুটপাটে আহত ৬

profile picture
জেলা প্রতিনিধি
মাগুরা
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৪৩
বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে রণক্ষেত্র মাগুরা, ভাঙচুর-লুটপাটে আহত ৬
ছবি: সংগৃহীত

মাগুরার শ্রীপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সংঘর্ষ চলাকালে প্রায় ২০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি দুটি লাটা গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ ১০ জনকে আটক করেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের নতুন পাড়া এলাকায় এই সহিংসতার সূত্রপাত হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, গয়েশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি পাঞ্জাব আলী এবং একই ওয়ার্ডের বর্তমান সাধারণ সম্পাদক ওহাব মণ্ডলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। রোববার সন্ধ্যায় পাঞ্জাব আলীর সমর্থক রকি স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন। তাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করেই রাতের দিকে উভয় পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়লে নতুন পাড়া এলাকার অন্তত ২০টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আতঙ্কে অনেক পরিবার ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে উভয় পক্ষের ১০ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের সোমবার সকালে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় স্থানীয় পর্যায়ের বিএনপি নেতারা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আতোয়ার রহমান জানান, সংঘর্ষের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানো হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD