প্রতিমন্ত্রী হলেন ইয়াসের খান চৌধুরী, নান্দাইলে আনন্দের বন্যা

বাবার স্মৃতিবিজড়িত আসনে ধানের শীষের রাজকীয় বিজয় নিশান উড়িয়ে সংসদ সদস্য হিসেবে অভিষিক্ত হওয়ার পরপরই বড় চমক দেখালেন ইয়াসের খান চৌধুরী।
বিজ্ঞাপন
প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করেছেন তিনি। তাঁর মেধা, যোগ্যতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ নবগঠিত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এই তরুণ নেতা।
ময়মনসিংহের নান্দাইল (১৫৪, ময়মনসিংহ-৯) আসনের এই সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়কের এমন সাফল্যে পুরো এলাকায় বইছে আনন্দের জোয়ার। সাধারণ ভোটার থেকে দলীয় নেতাকর্মী—সবাই উচ্ছ্বসিত।
ইয়াসের খান চৌধুরী কেবল রাজনীতিবিদ নন, তিনি একজন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবেও পরিচিত। দীর্ঘ সময় তিনি যুক্তরাজ্যে অবস্থান করে আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান BBC-এর টেলিভিশন নেটওয়ার্কের তথ্যপ্রযুক্তি বিভাগে দায়িত্ব পালন করেন। বিদেশে সফল ক্যারিয়ার গড়ার সুযোগ থাকা সত্ত্বেও দেশ ও মাটির টানে এবং প্রয়াত বাবার স্বপ্ন পূরণে তিনি দেশে ফিরে আসেন।
বিজ্ঞাপন
রাজনৈতিক দুঃসময়ে রাজপথে সক্রিয় থেকে তৃণমূল নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে তিনি আস্থা ও সমর্থন অর্জন করেন বলে দলীয় সূত্রে জানা যায়। এরই প্রতিফলন ঘটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর বিজয়ের মাধ্যমে।
তথ্যপ্রযুক্তি জগত থেকে সরাসরি রাজনীতিতে এসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াকে নান্দাইলবাসী ইতিবাচকভাবে দেখছেন। তাঁদের আশা, আধুনিক ও প্রযুক্তিবান্ধব দৃষ্টিভঙ্গির কারণে দেশের তথ্য ও গণমাধ্যম খাতে নতুন গতি আসবে। পাশাপাশি “স্মার্ট নান্দাইল” গড়ার স্বপ্নও বাস্তব রূপ পাবে।
এ বিষয়ে নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান লিটন বলেন, আমরা একজন যোগ্য ও আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞকে আমাদের প্রতিনিধি হিসেবে পেয়ে গর্বিত। তিনি প্রতিমন্ত্রী হওয়ায় নান্দাইলের উন্নয়ন আরও আধুনিক ও স্মার্ট হবে। এটি নান্দাইলের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা।








