Logo

রাজারহাটে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চূর্ণবিচূর্ণ

profile picture
উপজেলা প্রতিনিধি
রাজারহাট, কুড়িগ্রাম
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৩৪
রাজারহাটে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চূর্ণবিচূর্ণ
ছবি প্রতিনিধি।

কুড়িগ্রামের রাজারহাট কারিগরি কলেজ সংলগ্ন এলাকায় রেললাইনের পাশে রাখা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে রংপুরগামী রমনা কমিউটার ট্রেন সাময়িকভাবে বিকল হয়ে পড়ে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। সংঘর্ষে মোটরসাইকেলটি কয়েক টুকরো হয়ে যায়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি চলাচলের সময় রেললাইনের এক পাশে রাখা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রেনের ইঞ্জিনের মেইন রিজার্ভার পাইপ খুলে যায়। ফলে ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে ট্রেনটি তাৎক্ষণিকভাবে চলাচল বন্ধ করে দেয়।

ট্রেন পরিচালক মো. কিবরিয়া বলেন, প্রাথমিকভাবে ইঞ্জিনের মেইন রিজার্ভার পাইপ খুলে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া কয়েকটি পা-দানিতেও ক্ষতি হয়েছে। আরও কিছু যান্ত্রিক ত্রুটি থাকতে পারে। এ অবস্থায় ট্রেন চালানো সম্ভব নয়। বিকল্প রেক ব্যবহার করে ট্রেনটি সরিয়ে নেওয়া হবে।

বিজ্ঞাপন

ঘটনার পর ওই রুটে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বিকল রেক দ্রুত সরিয়ে লাইন ক্লিয়ার করার কাজ চলছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD