Logo

বাজারে অনিয়ম ঠেকাতে মাঠে ইউএনও সানজিদা রহমান

profile picture
উপজেলা প্রতিনিধি
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৪৯
বাজারে অনিয়ম ঠেকাতে মাঠে ইউএনও সানজিদা রহমান
ছবি প্রতিনিধি।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

অভিযানকালে বাজারের তিনটি ফলের দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খেজুর বিক্রির প্রমাণ পাওয়া যায়। সাধারণ ক্রেতাদের অভিযোগের সত্যতা যাচাই করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই তিন ব্যবসায়ীকে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

একই সময়ে আড়তেও অভিযান পরিচালনা করা হয়। সেখানে দেখা যায়, আড়তদাররা অস্বাভাবিক উচ্চমূল্যে লেবু বিক্রি করছেন। লেবুর ক্রয়মূল্য সংক্রান্ত বৈধ ভাউচার বা সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন আড়ত মালিকরা। এ অনিয়মের কারণে ঘটনাস্থল থেকে ৪ বস্তা লেবু জব্দ করেন ইউএনও সানজিদা রহমান।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রমজানকে সামনে রেখে কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা আদায়ের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে বাজার তদারকিতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

অভিযান চলাকালে থানা পুলিশের একটি দল ও বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD