Logo

জয়দেবপুরে ট্রেনে কাটা পড়ে এসআই গুরুতর আহত

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:০৭
জয়দেবপুরে ট্রেনে কাটা পড়ে এসআই গুরুতর আহত
ছবি: সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টা ২০ মিনিটের দিকে স্টেশনের ৪ নম্বর লাইনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহত এসআইয়ের নাম হাবিব। তিনি ঢাকা রেঞ্জের গাজীপুর জেলায় কর্মরত ছিলেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তার ডান হাত ও ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ও সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মো. কাইয়ুম আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আহত কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD