Logo

কুমিল্লায় সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৪
কুমিল্লায় সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ
ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট–এর জরুরি বিভাগে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

দগ্ধরা হলেন—মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) এবং দুই বছর বয়সী শিশু হুররাম।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সকালেই কুমিল্লা থেকে তাদের জরুরি বিভাগে আনা হয়। মনোয়ারার শরীরের ২ শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার ৬৫ শতাংশ এবং শিশু হুররামের শরীরের ৬ শতাংশ দগ্ধ হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, জিল হক ও উম্মে হুমায়রার দগ্ধের মাত্রা বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD