Logo

হাসপাতালের ৮ তলা থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:১৩
হাসপাতালের ৮ তলা থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনের ৮ তলা থেকে লাফ দিয়ে মৌসুমী আক্তার (২৫) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। ঘটনা বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঘটে।

বিজ্ঞাপন

নিহত মৌসুমী আক্তার জেলার তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের ওয়াজেদুল ইসলামের মেয়ে। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সকালে মা-মেয়ের সঙ্গে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন মৌসুমী। সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালের নতুন ভবনের ৮ তলায় উঠে নিচে লাফ দেন। শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, “তরুণীটি ভবন থেকে পড়ে মারা গেছে। হাসপাতাল প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভিকটিমের কিছু কাগজপত্রে জানা গেছে তিনি মারাত্মকভাবে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিষয়টি খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে।”

নিহতের ভাই ইউসুফ আলী জানান, “মৌসুমী গত দেড় বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিল। নিয়মিত চিকিৎসায় তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন। তবে গত পাঁচ দিন ধরে তার অবস্থার আবারও অবনতি হয়েছিল। আজ সকালে চিকিৎসার জন্যই মা তাকে নিয়ে হাসপাতালে এসেছিলেন।”

বিজ্ঞাপন

বর্তমানে লাশ হাসপাতালের মর্গে রাখা আছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD