Logo

পাকুন্দিয়ায় চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

profile picture
উপজেলা প্রতিনিধি
পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
৭ মার্চ, ২০২৬, ১৩:৫৭
পাকুন্দিয়ায় চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় চার বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কাওসার আহাম্মেদ রবিন (১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার হোসেন্দী পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করে পাকুন্দিয়া থানা পুলিশ। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

আটক রবিন বর্তমানে নানার বাড়িতে থাকতেন। তার বাবার নাম কবির মিয়া। তাদের পৈত্রিক বাড়ি সিলেটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রবিন দীর্ঘদিন ধরে উপজেলার হোসেন্দী পূর্বপাড়া গ্রামে নানার বাড়িতে বসবাস করছিলেন। শুক্রবার দুপুরে একই গ্রামের পাশের বাড়ির চার বছরের এক শিশুকন্যাকে বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।

এ সময় শিশুটি চিৎকার শুরু করলে বাড়ির লোকজন এগিয়ে আসেন। পরিস্থিতি টের পেয়ে অভিযুক্ত রবিন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে এস এম আরিফুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) পাকুন্দিয়া থানা বলেন, ঘটনাটির পর অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD