Logo

পীরগাছায় পুলিশের অভিযানে মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

profile picture
উপজেলা প্রতিনিধি
পীরগাছা, রংপুর
৭ মার্চ, ২০২৬, ১৪:৪৭
পীরগাছায় পুলিশের অভিযানে মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার
ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ লিটার চোরাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৭ মার্চ) উপজেলার পারুল ইউনিয়নের গুঞ্জর খাঁ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবারে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন পীরগাছা থানা পুলিশ-এর উপপরিদর্শক (এসআই) মো. সফিকুল ইসলাম আকন্দ। এ সময় তার সঙ্গে অভিযানে অংশ নেন এসআই শাহ আলম সর্দারসহ সঙ্গীয় ফোর্স।

বিজ্ঞাপন

অভিযান চলাকালে মাদক কারবারি আঙ্গুর মিয়া ও তার সহযোগী বিলাস হোসেনের হেফাজত থেকে ৫০ লিটার চোরাই মদ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই পুলিশ তাদের হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে আঙ্গুর মিয়া এলাকায় পুলিশের তালিকাভুক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ। অপর গ্রেফতার ব্যক্তি বিলাস হোসেন তার সহযোগী হিসেবে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD