Logo

চুয়াডাঙ্গায় ‘ভুয়া ডাক্তার’ দম্পতির ক্লিনিকে অভিযান, ২ লাখ টাকা জরিমানা

profile picture
জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
৭ মার্চ, ২০২৬, ১৬:৩১
চুয়াডাঙ্গায় ‘ভুয়া ডাক্তার’ দম্পতির ক্লিনিকে অভিযান, ২ লাখ টাকা জরিমানা
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় অবৈধভাবে পরিচালিত একটি বেসরকারি ক্লিনিক লাইফ কেয়ার জেনারেল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অপারেশন থিয়েটার সিলগালা এবং ২ লাখ টাকা জরিমানা দিয়েছে প্রশাসন।

বিজ্ঞাপন

শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ অভিযানে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযানে জানা গেছে, ক্লিনিক পরিচালনাকারী দম্পতি মামুন অর রশিদ শাওন ও স্নিগ্ধা খাতুন চিকিৎসক না হয়েও নিজেদের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতেন। তারা রোগীদের দেখতেন, প্রেসক্রিপশন প্যাড ব্যবহার করতেন এবং দীর্ঘদিন ধরে অপারেশনসহ চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিলেন। তবে অভিযানের সময় তারা গা ঢাকা দিয়েছেন।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন আলম জানান, ক্লিনিকে প্রয়োজনীয় ও মানসম্মত যন্ত্রপাতি নেই। অপারেশন থিয়েটারে মোটরসাইকেলের ফগ লাইট ব্যবহার করা হচ্ছিল এবং খাবার ও ওষুধ একই ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছিল। এসব অনিয়ম প্রমাণিত হওয়ায় জরিমানা ও থিয়েটার সিলগালা করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, অভিযানে দম্পতি পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD