Logo

চুয়াডাঙ্গা সীমান্তে জ্বালানি তেল পাচার ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
৭ মার্চ, ২০২৬, ১৫:৩১
চুয়াডাঙ্গা সীমান্তে জ্বালানি তেল পাচার ঠেকাতে বিজিবির কড়া নজরদারি
ছবি: প্রতিনিধি

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে সম্ভাব্য পাচার ঠেকাতে চুয়াডাঙ্গা সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে সীমান্তজুড়ে জনবল বৃদ্ধি, টহল ও তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৭ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সদর দপ্তরের নির্দেশনায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি শুরু হয়েছে। দর্শনা আইসিপিসহ জেলার বিভিন্ন সীমান্ত পয়েন্টে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক বাজারের অস্থিরতার সুযোগে অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি ও অধিক মুনাফার আশায় জ্বালানি তেল মজুত বা পাচারের চেষ্টা করতে পারে। তাই গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছে। অতীতে যেসব রুট দিয়ে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছে, সেসব পয়েন্টেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। দর্শনা আইসিপি গেট দিয়ে ভারতে প্রবেশকারী পণ্যবাহী ট্রাকের তল্লাশিও কঠোর করা হয়েছে।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, “সীমান্ত এলাকায় বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। কোনোভাবেই সীমান্ত পথে জ্বালানি তেল পাচার হতে দেওয়া হবে না। দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD