উজিরপুরে বিএনপি নেতার পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জিয়া হাওলাদারের পিতা মো. তৈয়ব আলী হাওলাদার (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৭ মার্চ) সকাল ৬টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন আসর নামাজের পর ডহরপাড়া গ্রামের সাইনবোর্ড জামে মসজিদের ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু। তিনি একই সঙ্গে বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং উজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। শোকবার্তায় তিনি বলেন, তৈয়ব আলী হাওলাদারের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান।
এছাড়া শোক প্রকাশ করেছেন পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান।
বিজ্ঞাপন
জানাজায় উপস্থিত ছিলেন সংসদ সদস্যের ছোট ভাই আমিনুল ইসলাম নিপু, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার, সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেন, উজিরপুর উপজেলা যুবদলের নেতা মো. রবিউল সরদার এবং গুঠিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরদার মো. মাইনুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মো. এমদাদুল কাসেম সেন্টুসহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা। তারা জানাজা ও দাফনে অংশ নিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।








