সিদ্ধিরগঞ্জে ক্যানেলের পানিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ক্যানেলের পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
সোমবার (৯ মার্চ) সকাল আনুমানিক ৯:২৫ মিনিটে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি বৃষ্টিধারা ক্যানেলে স্থানীয়রা একটি অজ্ঞাত পুরুষের মরদেহ ভাসতে দেখতে পান। পরে বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানাকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে এটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।








