Logo

ঈদুল ফিতরে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ

profile picture
জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ
১৫ মার্চ, ২০২৬, ১৬:৪৮
ঈদুল ফিতরে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ
ছবি প্রতিনিধি।

বিজ্ঞাপন

ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৮ মার্চ বুধবার থেকে ২৭ মার্চ শুক্রবার পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে সকল ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ২৮ মার্চ শনিবার থেকে বন্দরের কার্যক্রম যথারীতি চালু হবে।

সোনামসজিদ আমদানি ও রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতির স্বাক্ষর করা এক পত্রের বরাতে এসব তথ্য নিশ্চিত করেছেন, বন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি মোস্তাফিজুর রহমান ও পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান। বন্ধের সময় বন্দরের কিছু অভ্যন্তরীণ পণ্য লোড-আনলোড, পরিবহনসহ অন্যান্য কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।

বিজ্ঞাপন

তবে ছুটির এ সময়ে সোনামসজিদ দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের দু’দেশে যাতায়াত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থলবন্দর ইমিগ্রেশনের এসআই জামিরুল ইসলাম।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD