Logo

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, প্রেমিকের বাড়িতে অবস্থান প্রেমিকার

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, প্রেমিকের বাড়িতে অবস্থান প্রেমিকার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভনে একাধিক বার শারীরিক সম্পর্ক হলেও অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক প্রেমিকা। উপজেল...

বিজ্ঞাপন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভনে একাধিক বার শারীরিক সম্পর্ক হলেও অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক প্রেমিকা। উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরআলগী গ্রামের কাজিম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২৮) এর সাথে এক নারীর দীর্ঘ ১৩ বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর মধ্যে আসছে বৃহস্পতিবার দেলোয়ার হোসেনের বিয়ে ঠিক হয়েছে। খবর পেয়ে শনিবার রাত থেকে প্রেমিক দেলোয়ারের বাড়িতে গিয়ে ওই নারী বিয়ের দাবিতে অবস্থান শুরু করছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে অবস্থানরত নারী জানান, স্কুল জীবন থেকে দেলোয়ার হোসেনের সাথে প্রেমের সম্পর্ক। দীর্ঘ ১৩ বছর যাবৎ ওর সাথে আমার সম্পর্ক চলে আসছে। বিয়ে আশ্বাসে দেলোয়ারের সাথে একাধিক বার শারীরিক সম্পর্ক হয়েছে। হঠাৎ দেলোয়ার অন্য জায়গায় বিয়ে করছে বলে জানতে পেরেছি। তাই বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান নিয়েছি। তবে দেলোয়ারের কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, খবর টি শুনেছি, তবে এবিষয়ে কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD